সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৯ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৪ পয়সা বা ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক পিএলসির শেয়ার দর ৭ দশমিক ১৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আল-হাজ্ব টেক্সটাইল মিলস, সাইফ পাওয়ারটেক, ব্যাংক এশিয়া, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, এসবিএসি ব্যাংক, জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেড এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের দর কমেছে।
এমএন