দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সোমবার (০৯ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ৩ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৯২ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৭১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারদর ৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ,রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ), জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-

সম্পর্কিত খবর