সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৯ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৮৩ লাখ ৬৩ হাজার ৮৮টি শেয়ার ৮৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে সায়হাম টেক্সটাইলের ৫ কোটি ৬৮ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৪ কোটি ২০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

