Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ২ হাজার ৫৩৫ বারে ২৩ লাখ ৬২ হাজার ৯৭৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৯১৭ বারে ৬ লাখ ৯৫ হাজার ৮৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সায়হাম কটন মিলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৪ বারে ৪৮ লাখ ১০ হাজার ৬২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–হাওয়া ওয়েলের ৯.৪৯ শতাংশ, আর্গন ডেনিমসের ৯.০৯ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৮.৭৩ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ানের ৮.৬২ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৭.৯৮ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৭.২৭ শতাংশ ও প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৭.০১ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version