Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইটস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৯ নভেম্বর) কোম্পানিটির ৪১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকার।

অন্যদিকে, ৩২ কোটি ২৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ফারইস্টনিটিং , প্রাইম ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক।

Exit mobile version