Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,বুধবার (২৫ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ৪১২টি শেয়ার ১১৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শের্ফাড ইন্ডাস্টিজের ১০ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ১৪ লাখ ৯১ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে ডমিনোজ স্টিলের ৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version