Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৮ দশমিক ৮০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। ইউনিট প্রতি দর কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ । আর তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ারটেক, খুলনা পাওয়ার কোম্পানি, হামিদ ফেব্রিক্স পিএলসি, দুলামিয়া কটন স্পিনিং মিলস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড এবং এম.এল. ডাইং লিমিটেড।

Exit mobile version