Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

বিদায়ী সপ্তাহে (১৫ নভেম্বর-১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৩ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৮৩ টাকা ১০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। আর এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে বেড়েছে ২০ দশমিক ১৯ শতাংশ।

এ ছাড়া দর বৃদ্ধির তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস, মালেক স্পিনিং মিলস্‌, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড এবং এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

Exit mobile version