Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৬ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ টি শেয়ার ৬০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৮২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে মালেক স্পিনিংয়ের ২ কোটি ৪৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version