Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, মতিন স্পিনিং মিলস, বঙ্গজ লিমিটেড এবং আমরা টেকনোলজিস লিমিটেড।

Exit mobile version