Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৫৬ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৬ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ৫৫হাজার ৬৪৩টি শেয়ার ৯৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ১৩ কোটি ৯৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে ব্যাংক এশিয়ার ৯ কোটি ৩৪ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে জিকিউ বলপেনের ৭ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version