সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, সাইফ পাওয়ারটেক, জেনেক্স ইনফোসিস, বিএসআরএম লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং কাসেম ইন্ডাস্ট্রিজ।

