Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ১১৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মতিন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডোরিন পাওয়ার (৭ দশমিক ৯৬ শতাংশ), শাইনপুকুর সিরামিক্স (৭ দশমিক ৬০ শতাংশ), বেক্সিমকো (৭ দশমিক ৪২ শতাংশ), মালেক স্পিনিং (৭ দশমিক ৩১ শতাংশ), শাহজিবাজার পাওয়ার কোম্পানি (৭ দশমিক ২৯ শতাংশ), বেস্ট হোল্ডিংস (৭ দশমিক ০৯ শতাংশ) এবং সমতা লেদার (৬ দশমিক ৫২ শতাংশ)।

Exit mobile version