Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

বিদায়ী সপ্তাহে (০১ নভেম্বর-০৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ১০ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১৮ শতাংশ। আর এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে বেড়েছে ২০ দশমিক ৬৯ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আমান কটন ফাইব্রাস, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, মতিন স্পিনিং মিলস পিএলসি, অলিম্পিক এক্সেসরিজ এবং ইনটেক লিমিটেড।

Exit mobile version