ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ০৫ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলস পিএলসির ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন। তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলস পিএলসির ১৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – মালেক স্পিনিং মিলস, আইপিডিসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইভেন্স টেক্সটাইলস, ডরিন পাওয়ার, শাইনপুকুর সিরামিকস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনস।

