Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস্‌ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা সিমেন্ট মিলস্‌ পিএলসির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলস্‌ সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামিক ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল মিলস্‌, ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ড, সেনা ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিস, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Exit mobile version