Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- হামিদ ফেব্রিক্স, ফ্যামিলিটেক্স (বিডি), ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটলাস বাংলাদেশ, এপোলো ইস্পাত কমপ্লেক্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ড।

Exit mobile version