সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ৬১ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- যমুনা অয়েল, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, স্টাইলক্রাফট, সেনা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এইচ আর টেক্সটাইল এবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

