Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে ১৩৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনটেক ডরিন পাওয়ার জেনারেশন্‌স অ্যান্ড সিস্টেম লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, কাসেম ইন্ডাস্ট্রিস, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ই-জেনারেশন, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

Exit mobile version