দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ নভেম্বর-০৫ নভেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে এনভয় টেক্সটাইলস পিএলসির ২১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১৭ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।
বিদায়ী সপ্তাহে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলস পিএলসির ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইলস, ইভেন্স টেক্সটাইলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাহী অ্যালুমিনিয়াম এবং আইপিডিসি ফাইন্যান্স।

