Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৪ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির শেয়ার দর ১৬ দশমিক ১৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫ দশমিক ৬৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি), সায়হাম টেক্সটাইল মিলস্‌, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ড এবং বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা।

Exit mobile version