Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনভয় টেক্সটাইলস্ লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ২৬ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আই পি ডি সি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল মিলস্‌, প্রভাতী ইন্সুরেন্স, মতিন স্পিনিং মিলস পিএলসি এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি।

Exit mobile version