Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৮ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮ কোটি ৩২ লাখ ৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ১৪ লাখ ২১ হাজার ৯৬৪টি শেয়ার ৫৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৩২ লাখ ৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে এনভয় টেক্সটাইলের ৬৬ লাখ ৮৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version