Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে ৮৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এম.এল. ডাইং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তোসরিফা ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং মিলস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মীর আখতার হোসেন লিমিটেড এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

Exit mobile version