সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে ১৫১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি মতিন স্পিনিং মিলস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি , ন্যাশনাল ফিড মিল, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।

