সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ মতিন স্পিনিং মিলস পিএলসির ১৭ কোটি ৪৫ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২০ লাখ ৮১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ১৯ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ফাইন ফুডস লিমিটেড এবং এনভয় টেক্সটাইলস লিমিটেড।

