সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির শেয়ার দর ৯ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ২১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বারাকা পাতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- হামিদ ফেব্রিকস, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এবং আনলিমেয়ার্ন ডাইং লিমিটেড।

