Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ১৯০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, সিলভা ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এবং পিপলস ইন্স্যুরেন্স পিএলসি।

Exit mobile version