Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৮ কোটি ৫০ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৮ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ৯১ হাজার ৯৬৫টি শেয়ার ৪৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৫০ লাখ ৮৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের ৫ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৭৭ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সায়হাম টেক্সটাইলের ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version