Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৮ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিঙ্গার বাংলাদেশ, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, মেঘনা সিমেন্ট মিলস, ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি।

Exit mobile version