Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে জিবিবি পাওয়ার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হামিদ ফেব্রিক্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং মিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং দেশ গার্মেন্টস লিমিটেড।

Exit mobile version