Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর পতনের শীর্ষে পিপলস লিজিং

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৬ অক্টোবর) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬ বারে ৭ লাখ ২৭ হাজার ৫৫১ টি শেয়ার লেনদেন করে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৯ বারে ৩ লাখ ৭০ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫ বারে ২২ হাজার ১০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫.৫১ শতাংশ, মালেক স্পিনিং মিলসের ৫.৪৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৫.৪১ শতাংশ, ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৪.৯২ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৪.৮৮ শতাংশ ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারিয়ের ৪.৭৭ শতাংশ দর কমেছে।

Exit mobile version