Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ প্রাইম ব্যাংক পিএলসির ১৮ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৩ লাখ ৭৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং,মাতিন স্পিনিং মিলস, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

Exit mobile version