Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ৯ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৯ কোটি ৪১ লাখ ০৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৫ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ৩৫ লাখ ৪২ হাজার ১০২ টি শেয়ার ৬১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৪১ লাখ ০৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার টাকার এবং তৃতীয় স্থানে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version