সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে ৬৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৫ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬৭শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিব্রা ইনফিউশন, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

