Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ১২ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১২ কোটি ২ লাখ ২০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৮ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ৪ হাজার ৯৭ টি শেয়ার ৬২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ২ লাখ ২০ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ড্যাফোডিল কম্পিউটারসের ২ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৭৮ লাখ ৫৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে এপেক্স স্পিনিং ও নিটিংয়ের ১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version