Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৮ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর ৫ দশমিক ২২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৪ দশমিক ৮১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, শুরউইড ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল মিলস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, গোল্ডেন সন লিমিটেড এবং ইনটেক লিমিটেড।

Exit mobile version