Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৮ অক্টোবর) প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৫৪ বারে ৫১ লাখ ১৭ হাজার ৫৫৯ টি শেয়ার লেনদেন করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সমরিতা হসপিটাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এনভয় টেক্সটাইলস, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।

Exit mobile version