Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৫৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ১২ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ১০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনারগাঁও টেক্সটাইলস, পূবালী ব্যাংক, সায়হাম টেক্সটাইল মিলস, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Exit mobile version