Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইলস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের ১৩ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ১১ লাখ ৯৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৫৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, আনোয়ার গ্যালভানাইজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং মিলস পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

Exit mobile version