Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১০ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৪১ হাজার ৯৪৯ টি শেয়ার ৫৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৩ কোটি ৪৬ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ইস্টার্ণ ব্যাংকের ১ কোটি ৮০ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে বেক্সিমকো ফার্মার ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version