Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ২৮ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, প্যারামাউন্ট টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Exit mobile version