Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিটের শেয়ার দর ৫ দশমিক ৭২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ইউনিটের শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজের ৫.২১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৯৭ শতাংশ, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ৪.৬৮ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৩.৮১ শতাংশ কমেছে।

Exit mobile version