Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল বিল্ডিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে ৮৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৬৫ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ অটোক্যারস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আর্গন ডেনিমস লিমিটেড, সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি।

Exit mobile version