Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার কমপ্লেক্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে ১৯০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৮৯ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ টেক্সটাইল মিলস, নিটল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইলস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এবং আমান ফিড পিএলসি।

Exit mobile version