Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আজিজ পাইপস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সমরিতা হসপিটাল লিমিটেড এবং আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ফার্স্ট: স্কিম ফার্স্ট।

Exit mobile version