সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৭ পয়সা বা ৬ দশমিক ০৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ১১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেলের ৪.৭৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ৪.৬৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৫১ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৪.৪২ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৪.৩৭ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড ৪.২৯ শতাংশ এবং বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪.২৬ শতাংশ দর কমেছে।

