Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে ১০০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৮ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৫১ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৬.৮২ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ৫.০০ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version