সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ১৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি।

