সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে ১৮০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৯ টাকা ৯৬ পয়সা বা ১৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স, সিলকো ফার্মাসিটিক্যালস, রহিম টেক্সটাইল মিলস, বাংলাদেশ অটোকারস, অগ্নি সিস্টেমস এবং খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

